সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সম্মাননা প্রদানসহ থাকছে নানা আয়োজন

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২১ ইং
সম্মাননা প্রদানসহ থাকছে নানা আয়োজন
চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদের বার্ষিক চড়ুইভাতি আজ প্রতিবেদক, হিজলগাড়ী: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক প্লাটফর্ম চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এই বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠান। আজ দর্শনা শাপলা পার্কের ভিআইপি ওয়াটার পুল চত্বরে চড়ুইভাতি অনুষ্ঠানটি জাকজমকপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন ছাড়াও এবারই প্রথম জেলার সাতজনকে সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক শামীম হোসেন মিজি। চড়ুইভাতি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি সম্মাননা পাবেন চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভিন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান, দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও কৃষি উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক ও বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড