সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রায় ২ শ বিঘা জমির ফসল নষ্ট, ভাঙল কৃষকের স্বপ্ন

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২১ ইং
প্রায় ২ শ বিঘা জমির ফসল নষ্ট, ভাঙল কৃষকের স্বপ্ন
দামুড়হুদায় মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি প্রতিবেদক, দামুড়হুদা: মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টিতে দামুড়হুদা উপজেলার বিভিন্ন মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে ক্ষতিগ্রস্ত ফসল দেখে কৃষকের চেহারা পরিবর্তন হয়ে যায়। কারো পেঁপে বাগান, কারো ভুট্টা খেত আবার কারো কলাবাগান ভেঙে মাটিতে পড়ে রয়েছে। এ যেন ফসল ক্ষতিগ্রস্ত হয়নি, ভেঙেছে কৃষকের স্বপ্ন। জানা যায়, গত বুধবার রাতে মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টিতে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের প্রায় ১ শ চাষির প্রায় দুই শ বিঘা জমির পেঁপে, ভুট্ট্রা ও কলাবাগান ভেঙে গেছে। এতে চাষিদের অনেক ক্ষতি হয়েছে। ঋণের বোঝা মাথায় নিয়ে চাষের কাজ এগিয়ে যেতে হবে এবার কৃষকদের। ফলে কৃষকদের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ। তাই কৃষকের দাবি, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মনির মাঠ পরিদর্শন করে সরকারি দপ্তর থেকে যাতে কৃষকরা সহযোগিতা পান, তার ব্যবস্থা করবেন। মোক্তারপুর গ্রামের মখলেছুর রহমান বলেন, ‘আমার ৫ বিঘা পেঁপে বাগান ঝড়ে ভেঙে গেছে। অনেক ধার-দেনা করে চাষ করেছি। ঝড়ে ভেঙে গেল সব পেঁপে গাছ। অনেক ক্ষতি হয়ে গেল আমার।’ একই গ্রামের চাষি টোকন জানান, ‘আমার ৪ বিঘা ভুট্টা একবারে মাটির সাথে মিশে গেছে। শুধু আমার না, আমাদের গ্রামের ১ শ চাষির পেঁপে, ভুট্টা ও কলাবাগান ভেঙে গেছে।’ দামুড়হুদা সদর ইউনিয়নের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোজাম্মেল হক মাঠ পরিদর্শনে গিয়ে বলেন, ‘ঝড়ে এ অঞ্চলের কৃষকদের অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাব।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড