মেহেরপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ দুজন আহত
- আপলোড তারিখঃ
১১-০৩-২০২১
ইং
মেহেরপুর, প্রতিবেদক:
মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে সাবিরুল ইসলাম ও সিমা খাতুন নামে দুজন আহত হয়েছে। আহতদের মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর নীলমণিপাড়ায় এ ঘটনা ঘটে। আহত সাবিরুল নিফাজ উদ্দিনের ছেলে ও সিমা খাতুন সাবিরুলের স্ত্রী। জানা যায়, বিরোধপূর্ণ একটি জমি থেকে খুঁটি তোলা কে কেন্দ্র করে শ্যামপুর নীলমিনপাড়ার শরিফ উদ্দিনের নেতৃত্বে তাঁর লোকজন সাবিরুলের উপর হামলাচালায়। এ সময় সাবিরুল ও তাঁর স্ত্রী গুরুত্বর আহত হন। পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে
কমেন্ট বক্স