চুয়াডাঙ্গায় করোনায় নতুন ছয়নের ফলাফল নেগেটিভ
- আপলোড তারিখঃ
১১-০৩-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নতুন কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭১ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫০ জনের। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্যবিভাগ গতকাল ১২টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৯টি ও আলমডাঙ্গা উপজেলার ৩টি নমুনাসহ সংগৃহীত ১২টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিস করোনা আক্রান্ত সন্দেহে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ছয়টি প্রেরণ করে। গতকাল উক্ত ছয়টি নমুনার ফলাফলই নেগেটিভ আসে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৮ হাজার ২২৫টি, প্রাপ্ত ফলাফল ৮ হাজার ২৬টি, পজিটিভ ১ হাজার ৬৭১টি, নেগেটিভ ৬ হাজার ৩৫৫টি। জেলায় বর্তমানে ছয়জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে তিনজন সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ও বাকী তিনজন হোম আইসোলেশনে। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মৃত ৫০ জনের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
কমেন্ট বক্স