সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বউ-শাশুড়ীর নির্যাতনে স্বামীর মৃত্যু!

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০২১ ইং
গাংনীতে বউ-শাশুড়ীর নির্যাতনে স্বামীর মৃত্যু!
মেহেরপুর, প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে শাশুড়ী ও স্ত্রীর নির্যাতনে স্বামী সাইফুল ইসলামকে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ভোরে সাইফুলের শ্বশুরবাড়ি দেবিপুর গ্রামের আতাহার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম বামুন্দী নিশিপুর গ্রামের ভাদু মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানান, গত সোমবার দিবাগত রাতে সাইফুল দেবিপুর গ্রামে শ^শুড় বাড়ি আসেন। স্ত্রী রোজিনা তাঁর বোনের বাড়ি বেড়াতে কেন গিয়েছিল জানতে চেয়ে তাঁকে মারধর করেন তিনি। এসময় ক্ষিপ্ত হয়ে রোজিনা ও তাঁর মা সাইফুলকে গাছের সাথে বেঁধে রক্তাক্ত জখম করেন। একপর্যায়ে সাইফুলের মুখে আগাছানাশক ঢেলে দেয়। পরে গ্রামের লোকজন জানতে পেরে স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে বামন্দী ক্যাম্পের পুলিশ সদস্যরা দেবীপুর গ্রাম থেকে সাইফুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার আবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ সাইফুুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। কুষ্টিয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মধ্যরাতে তাঁর মৃত্যু হয়। নিহত সাইফুলের মামাতো ভাই একই উপজেলার তেরাইল গ্রামের ইলিয়াস হোসেন জানান, সাইফুল তাঁর স্ত্রী সাথে মারামারির সময় রোজিনার পরিবারের লোকজন সাইফুলকে বেঁধে রেখে শারীরিক নির্যাতন চালায়। এরপর সাইফুলকে হত্যার উদ্দেশ্যে মুখে বিষ ঢেলে দেয়। এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, এ ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছেন। তাঁদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড