মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার উন্নয়নে নিরলসভাবে কাজ করব

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২১ ইং
দর্শনার উন্নয়নে নিরলসভাবে কাজ করব
সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণকালে নবনির্বাচিত মেয়র মতিয়ার দর্শনা অফিস: দর্শনা পৌরসভার চারবারের নির্বাচিত মেয়র মতিয়ার রহমানসহ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দর্শনা পৌরসভার হলরুমে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা গ্রহণকালে মেয়র মতিয়ার রহমান সাংবাদিকদের উদ্দোশ্যে বলেন, সাংবাদিকদের কলম অনেক শক্তিশালী। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার থাকে বলেই সমাজ কলুষমুক্ত হয়। কোনো কোনো সংবাদের কারণে সমাজের বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে আলোকিত সমাজ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে ছোট একটি শহর দর্শনা। এ শহরে আমরা একে অপরকে ভালোভাবে চিনি ও জানি। ফলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দর্শনার উন্নয়নে কাজ করব নিরলসভাবে। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার সচিব মনিরুজ্জামান শিকদার, বর্তমান পরিষদের মহিলা কাউন্সিলর জাহানারা বিবি, সুরাতন নেছা ও বিলকিস খাতুন। সাধারণ কাউন্সিলরদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল হক সুমন, হাসান খালেকুজ্জামান, সাবির হোসেন মিকা, রেজাউল ইসলাম, বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম মুকুল, আশির উদ্দিন আশু প্রমুখ। দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডলের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু। শুভেচ্ছা বক্তব্য শেষে দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমানসহ সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলরদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু, সহসভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান রনি, সাংবাদিক হাসমত আলী, মনিরুজ্জামান সুমন, মেহেদী হাসান তুহিন, মাসুম বিল্লাহ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহম্মেদ রয়েল, সুকমল চন্দ্র দাস বাঁধন, সুজন মাহমুদ, আবির হাসান রিফাত, ফরহাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড