মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মাটি কাটার অপরাধে একজনের জরিমানা

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০২১ ইং
দামুড়হুদায় মাটি কাটার অপরাধে একজনের জরিমানা
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার জয়রামপুর চৌধুরীপাড়া গ্রামে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান এই জরিমানা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম (৩৮) জয়রামপুর চৌধুরীপাড়ার মোতালেব মন্ডলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি অনুমতি ছাড়াই জমির মাটি উত্তোলন করে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করার অপরাধে দোষি সাবস্ত করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) এর বিধান লঙ্ঘন করায় ১৫(১) ধারায় দামুড়হুদা জয়রামপুর চৌধুরী পাড়া গ্রামের মোতালব মন্ডলের ছেলে নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন পিশকার জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি চৌকস টিম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড