মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা প্রেসক্লাবে তিন সাংবাদিককে ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০২১ ইং
দর্শনা প্রেসক্লাবে তিন সাংবাদিককে ফুলেল শুভেচ্ছা
দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে তিন সাংবাদিককে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে দর্শনা প্রেসক্লাবে এ ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। জীবননগর পৌরসভায় ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সাংবাদিক জামাল হোসেন খোকন, এশিয়ান টেলিভিশনের সেরা প্রতিবেদক হওয়ায় আজাদ হোসেন ও মাইটির জেলা প্রতিনিধি হিসেবে পুরস্কৃত হওয়ায় ইকরামুল হক পিপুলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক হারুন রাজু, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, প্রেসক্লাবের সহসভাপতি জাহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান রনি, সাবেক সভাপতি হানিফ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, সাংবাদিক এফ এ আলমগীর, ইয়াসির আরাফাত মিলন, হাসমত আলী, আ. রহমান, জামান তারিক, জিল্লুর রহমান মধু, মুনজুরুল ইসলাম, মাসুম বিল্লাহ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, সুকমল চন্দ্র দাস বাঁধন, সুজন মাহমুদ, আবির হাসান রিফাত, ফরহাদ হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড