মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা থেকে চুরি যাওয়া ট্রাক কুষ্টিয়ায় উদ্ধার

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২১ ইং
দর্শনা থেকে চুরি যাওয়া ট্রাক কুষ্টিয়ায় উদ্ধার
দর্শনা অফিস: দর্শনা ফিলিং স্টেশন থেকে চুরি হয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়ার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করে দর্শনা থানার পুলিশ। জানা যায়, ট্রাকটি চুরি হওয়ার পর দর্শনা থানার পুলিশ উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে ট্রাকটির পিছু নেয়। পরে কুষ্টিয়া জেলার মিরপুরে অভিযান চালিয় ট্রাকটি উদ্ধার করা হয়। চোরচক্র পুলিশের আনাগোনা টের পেয়ে সড়কের পাশে ট্রাকটি ফেলে রেখে আগেই পালিয়ে যায়। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে উদ্ধার অভিযানে অংশ নেন এসআই আহাম্মদ বিশ্বাস, হারুন আর রশিদ, এএসআই মারুফ ও কনস্টেবল আলাউদ্দিন। উদ্ধারকৃত ট্রাকটি গতকাল বিকেল সাড়ে চারটার দিকে দর্শনা থানায় নিয়ে আসা হয়। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে দর্শনা ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক চুরি হয়ে যায়। পরদির ২৬ ফেব্রুয়ারি ট্রাকের মালিক দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনার পর ট্রাকটি উদ্ধার ও চোর চক্রকে ধরতে মাঠে নামে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড