চিকিৎসকের পরামর্শ মেনে চললে সুস্থ থাকবেন
- আপলোড তারিখঃ
০১-০৩-২০২১
ইং
চুয়াডাঙ্গায় ডায়াবেটিস সচেতনতা দিবসের অনুষ্ঠানে টোটন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক:
‘কোভিড ও ডায়াবেটিস প্রতিরোধে বাঁচার জীবন’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় ডায়াবেটিস সচেতনতা দিবস ও সমিতির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও ডায়াবেটিক সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহ. শামসুজ্জোহা, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শাহান, আজীবন সদস্য মুন্সী আলমগীর হান্নান, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান ও মেডিকেল অফিসার ডা. মোস্তাক-উর-রহমান জোয়ার্দ্দার। সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ অ্যাড. আকসিজুল ইসলাম রতন। এসময় কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, মফিজুর রহমান মনা, মেডিকেল অফিসার নাহিদ ফাতেমা রত্না, আজীবন সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ‘কোনো সমস্যা হলেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ মেনে চললে আপনি ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং সুস্থ থাকবেন। যার যে যোগ্যতা, তাকে সেখানে দিতে হবে। কিন্তু যার যোগ্যতা নেই, সেই হচ্ছে। সব জায়গায় অস্থিরতা। সবাইকে বুঝে শুনে এগুতে হবে। কোনো কাজ তাড়াহুড়ো করা যাবে না। সবচেয়ে কম পয়সায় আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি। এখানে আসার জন্য বলবেন। বুকে ধারণ করে মানুষকে বলবেন। আল্ট্রাসনো মেশিন এনেছি। আরও আনব রোগীদের জন্য।’
কমেন্ট বক্স