মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অফিসার নয়, মানুষ হিসেবে দায়িত্ব পালন করেছি

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২১ ইং
অফিসার নয়, মানুষ হিসেবে দায়িত্ব পালন করেছি
আলমডাঙ্গায় বিদায় সংবর্ধনা গ্রহণকালে ইউএনও মো. লিটন আলী আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা অফিসার্স ওয়েল ফেয়ার ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ক্লাবের সভাপতি মো. লিটন আলীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে আলমডাঙ্গা অফিসার্স ক্লাব ও বিকেলে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিদায়ী সংবর্ধিত অতিথির বক্তব্যে ইউএনও মো. লিটন আলী বলেন, ‘আমি চাকরি করেছি শুধু টাকার জন্য নয়, অফিসার হিসেবেও নয়, মানুষ হিসেবে মানবিক দায়িত্ব পালন করেছি। আমার জীবনে এটাই পাথেয়। কর্মস্থলে আমি কষ্ট পেলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চলে যেতাম। সেখানে অনেক সময় অতিবাহিত করেছি। মানসিক শান্তির জন্য। আপনাদের বিশ্বাস, আমি অনেক উঁচু পদে পৌঁছব। আমি উঁচু পদে গেলে আরও অনেক ভালো কাজ করব। সেই কাজগুলো হবে আমার শেষ জীবনের সঞ্চয়। যা আমাকে বাঁচিয়ে রাখবে। আমরা নিজেদের মতো করে জগত সৃষ্টি করব এবং সেই জগতে শুধু সুন্দরেরই প্রাধান্য থাকবে।’ প্রথমে অফিসার্স ক্লাব আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ, উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোহরওয়ার্দী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, এসএম আলমগীর শফিউল্লাহ, ডা. রাগিব শাহরিয়ার, ডা. মামুন, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, আব্দুল কুদ্দুস, ময়ইনউদ্দিন ও ওয়াজেদ আলী। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আঁখি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (ওসিএলএসডি) মিয়ারাজ হোসাইন, খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মোফাখখারুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, পল্লী উন্নয়ন কর্মকর্তা শায়লা শারমিন, তথ্যসেবা কর্মকর্তা স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ। পরে আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল আজম, সহসভাপতি রহমান মুকুল, জামসিদুল হক মুনি, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ^াস, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন, মাসুদ রানা তুহিন, গোলাম সরোয়ার সদু, তানভীর সোহেল প্রমুখ। এরপর আলাউদ্দিন পাঠাগারের পক্ষ থেকে গোলাম রহমান চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীকে বিদায় সংবর্ধনা দেন। বিকেলে উপজেলা পরিষদ আয়োজিত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ভাঙবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওছার আহমেদ বাবলু, সম্পাদক কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, মোস্তাফিজুর রহমান রুন্নু, অ্যাড. আব্দুল মালেক, আব্দুল হালিম, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম মণ্টু ও আমিনুল ইসলাম রোকন। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ইউনিয় পরিষদ সচিব অ্যাসোসিয়েশনের সভাপতি সোহবার উদ্দিন, ইউপি সচিব আলমগীর হোসেন, আব্দুস সামাদ, আনিসুর রহমান, আশাদুল ইসলাম, মিলন আলী, কল্পনা রানী সাহা, চির কুমার সাহা, মুসাব আলী, আমিরুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, হেলা ল উদ্দিন, জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের সিএ নাজমুল সাইহাম, উপজেলা নির্বাহী অফিসের সিএ মিজানুর রহমান, রাকিবুল ইসলাম রনি প্রমুখ। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ সচিব ও সহকারীবৃন্দ ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড