মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রতিবন্ধীদের দেশের সম্পদে পরিণত হবে

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২১ ইং
প্রতিবন্ধীদের দেশের সম্পদে পরিণত হবে
চুয়াডাঙ্গা বধির সংঘের কার্যালয় উদ্বোধনকালে জহির উদ্দীন খান রুদ্র রাসেল: চুয়াডাঙ্গায় বধির সংঘের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্যাকড়াতলাপাড়া মোড়ে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা বধির সংঘের সভাপতি সালামতুল্লাহ্র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির উদ্বোধন করেন বধির সংঘের যশোর জেলা প্রতিনিধি জহির উদ্দীন খান। প্রধান অতিথির বক্তব্যে দিনি বলেন, 'প্রতিবন্ধীদের অবহেলা না করে সুযোগ সৃষ্টি করে দিলে তারা দেশের সম্পদে পরিণত হবে। প্রতিবন্ধীরা সংসার, সমাজ, রাষ্ট্রের জন্য কোনো বোঝা নয়। সুযোগ পেলে তারাও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে, যা দেশের জন্য সম্পদে পরিণত হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বধির সংঘের সাধারণ সম্পাদক বধির কামরুজ্জামান। চুয়াডাঙ্গা বধির সংঘ পরিচালনা কমিটির সদস্য রামিম বসরির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোভাষী মেহেদী হাসান সুমন, দোভাষী ইকরামুল হক প্রমুখ। উদ্বোধন শেষে পুরাতন গোরস্থান জামে মসজিদের মুয়াজ্জিন রেজাউল করিমের পরিচালনায় একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড