মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আরও ১২ কন্যাশিশুর পরিবার পেল এসপি জাহিদের উপহার

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় আরও ১২ কন্যাশিশুর পরিবার পেল এসপি জাহিদের উপহার
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও ১২টি কন্যাশিশুর পরিবারে উপহার পৌঁছে দিয়েছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। এনিয়ে চুয়াডাঙ্গায় মোট ৪৭৪টি কন্যাশিশুর পরিবারকে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে ১২ জন মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ কন্ট্রোলরুমে জানান, তাঁদের পরিবারে কন্যাসন্তানের জন্ম হয়েছে। কন্ট্রোলরুম থেকে সংবাদ পাওয়ার পরপরই এসপি জাহিদের নির্দেশে পুলিশের কয়েকজন সদস্য তাঁদের বাড়তে নিউ বর্ন বেবি প্যাকেজ ও ফুলের তোড়া উপহার পৌঁছে দেন। এবিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার বলেন, দেশের মোট জনগোষ্ঠির অর্ধেক নারী। এই বিপুল সংখ্যাক নারী পিছিয়ে থাকলে সামগ্রিক উন্নয়ন অসম্ভব। তিনি চুয়াডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের কাছে আইন শৃংঙ্খলা রক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যতান প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে সহযোগিতা কামনা করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড