মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কুড়ুলগাছিতে বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২১ ইং
দামুড়হুদার কুড়ুলগাছিতে বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত
প্রতিবেদক, কুড়ুলগাছি: দামুড়হুদার কুড়ুলগাছি বাজারপাড়ার দিনমজুর আতর আলীর বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। গতকাল বুধবার বেলা একটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, বুধবার দুপুর একটার দিকে কুড়ুলগাছি বাজার পাড়ার (ইউনিয়ন পরিষদের পাশে) মৃত বক্স মন্ডলের ছেলে আতর আলীর বসত ঘরে আগুন লাগে। আগুনে আতর আলীর বাড়ির মালামালসহ নগদ টাকা পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্ঠা চালায় পরে দর্শনা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। অগ্নিকাণ্ডের ঘটনায় আতর আলীর আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। অগ্নিকাণ্ডের ঘটনায় আতর আলী এখন পাগল প্রায়। এদিকে আতর আলী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবুসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড