খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি মেহেরপুরে
- আপলোড তারিখঃ
২৪-০২-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি মেহেরপুর এসেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে সড়ক পথে বিভাগীয় কমিশনার মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় পুলিশের একটি চৌকশ দল বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি’র পত্নী রাশেদা আক্তার গাজী, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের পত্মী কহিনুর বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স