সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী
- আপলোড তারিখঃ
২৩-০২-২০২১
ইং
সব প্রস্তুতি সম্পন্ন, আলমডাঙ্গায় বিআরডিবির ত্রিবার্ষিক নির্বাচন আজ
সমীকরণ প্রতিবেদন:
আলমডাঙ্গায় বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের ত্রিবার্ষিক নির্বাচন আজ। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আলমডাঙ্গা বিআরডিবির কার্যালয়ে বিরতিহীন ভোট গ্রহণ করা হবে। এবছর বিআরডিবি নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। এরা হলেন- সাবেক সভাপতি খন্দকার বজলুল করিম (আম প্রতীক), মো. বিপ্লব হোসেন মাস্টার (চেয়ার প্রতীক) ও রবিউল ইসলাম (আনারস প্রতীক)। মোট ভোটার সংখ্যা ৭৭ জন।
এদিকে, নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কোনো কোনো প্রার্থী মনে করছেন, এ বছর নির্বাচনে সংঘাতের সম্ভাবনা রয়েছে। বিআরডিবির সাবেক সভাপতি বর্তমান প্রার্থী খন্দকার বজলুল করিম জানান, সঠিক নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন। তিনি অভিযোগ করে জানান, তাঁর বিজয় নিশ্চিত জেনে কেউ কেউ অনিয়ম ও ফলাফলে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তিনি নিরাপত্তা জোরদারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন জানিয়েছেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর, বিআরডিবি নির্বাচনে নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন করার জন্য থানায় আবেদন করেছে নির্বাচনী পরিচালনা কমিটি। এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পুলিশের কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
কমেন্ট বক্স