মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান

  • আপলোড তারিখঃ ২২-০২-২০২১ ইং
অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান
দর্শনায় অনির্বাণ থিয়েটারের পরিবেশনায় নাটক ‘মানব’ মঞ্চায়ন নিজস্ব প্রতিবেদক: দর্শনায় অনির্বাণ থিয়েটারের পরিবেশনায় মঞ্চায়ন হয়েছে নাটক ‘মানব’। সাম্প্রদায়িকতার ভয়াল রূপ নিয়ে মুন্সি প্রেম চাঁদের লেখা এ নাটকটি অরুপ আনোয়ারের নির্দেশনায় মঞ্চায়ন করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় নাটক মানব মঞ্চায়নের আগে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনির্বাণ থিয়েটারের বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরষ্কার দেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু ও অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এরপর অনির্বাণ নাট্যমঞ্চে নাটক ‘মানব’ পরিবেশিত হয়। নাটকের কাহিনী সাম্প্রদায়িকতা দেশে দেশে ভয়াল রূপ ধারণ করছে। ধর্ম, বর্ণ, গোত্র, মতবাদ এসবের ভেদাভেদকে উস্কে দিয়ে সভ্যতাকে কলুষিত করছে কিছু স্বার্থন্বেষী মানুষ। তারা নিজেরাও জানে না যে এই হীনস্বার্থ রক্ষার্থে তাদের এই অজ্ঞতাকে পুঁজি করে বৃহৎ পরাশক্তি দেশগুলো অপবাদ দিচ্ছে এ দেশটি উগ্র মৌলবাদ নিয়ে। অথচ এদেশটির জন্ম ইতিহাস একটি অসাম্প্রদায়িক মিলনেরই ফলাফল। আমাদের এই অসাম্প্রদায়িক বন্ধন অটুট থাকবে পৃথিবী যতদিন থাকবে। যারা একে নষ্ট করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে আমাদের প্রতিদিনের কর্মের মধ্যে। `` নাটক ‘মানব’ মঞ্চায়িত হওয়ার সময় শত শত দর্শকের উপচে পড়া ভিড়ে দর্শনা অনির্বাণ নাট্যমঞ্চ প্রাঙ্গণে তৈরি হয়, এক অসাধারণ পরিবেশ। নাটকের মূল চরিত্র ‘মানব’ নামে একটি ছেলের হলেও, অপূর্ব অভিনয়টি করেন একটি মেয়ে। অনির্বাণ থিয়েটারের নাট্যশিল্পীদের অসাধারণ অভিনয়ে নাটক শুরুর কয়েক মুহূর্তেই দর্শকদের মন জয় করে। মাত্র ৫০ মিনিটের এ নাটকটি শেষ হওয়া পর্যন্ত দর্শক সারিতে ছিলো চরম উত্তেজনা। নাটকের প্রত্যেকটি মুহূর্ত যেন ছিলো হৃদয়কাড়া। অসাম্প্রদায়িকতা শেখাতে নাটকটি যে সমাজের সাম্প্রদায়িকতার সমস্ত খারাপ দিকই তুলে ধরেছিলো, তা স্পষ্টই প্রতীয়মান হয়। নাটকটি শেষ হওয়ার পর, দর্শক এবং অতিথিদের মধ্য থেকে সংক্ষিপ্ত অনুভূতি জ্ঞাপন করেন, উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, প্রবীণ রাজনীতিবিদ ও অনির্বাণ থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শহিদুল ইসলাম, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড