মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় থানা পুলিশের অভিযানে প্যাথেডিনসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ২২-০২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় থানা পুলিশের অভিযানে প্যাথেডিনসহ দুজন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে প্যাথেডিনস দুজনকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল রোববার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় এলাকার আলেচিত মাদক ব্যবসায়ী মিন্টুর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দৌলতদিয়াড় চুনুড়িপাড়ার মৃত রমজান আলীর ছেলে আসাদুল হক মিন্টু (৪৮) ও বড় মসজিদপাড়ার মৃত মওলা বক্সের ছেলে আবু বক্কর সিদ্দিক বনি (২৯)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহব্বত আলী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়াড় চুনুরীপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় একই এলাকার একাধিক মাদক মামলার আসামি আসাদুল হক মিন্টুর বাড়িতে অভিযান চালিয়ে মিন্টুুুসহ দু'জনকে আটক করা হয়। আটককৃত আসামিদের কাছ থেকে ১০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানার পুলিশ বাদী হয়ে আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আজ তাঁদেরকে আদালত সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছেন সদর থানার পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড