মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে মুক্তিযোদ্ধা ভবনে দুপুরের পর পতাকা উত্তোলন!

  • আপলোড তারিখঃ ২২-০২-২০২১ ইং
কালীগঞ্জে মুক্তিযোদ্ধা ভবনে দুপুরের পর পতাকা উত্তোলন!
রিয়াজ মোল্যা, কালীগঞ্জ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দুপুর পর্যন্ত পতাকা উত্তোলন করা হয়নি। গতকাল রোববার বেলা ২টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গিয়ে এ দৃশ্য দেখা যায়। লোকমুখে এই খবর ছড়িয়ে পড়লে বেলা আড়াইটার দিকে পতাকা উত্তোলন করা হয়। এবিষয়ে জানতে চাইলে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন জানান, ‘২১ ফেব্রয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসটি পালনের লক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় তাঁকে ডাকা হয়নি। মুক্তিযোদ্ধাদের কমিটি বিলুপ্তির পর বর্তমানে আর কোনো নতুন কমিটি হয়নি। এখন মুক্তিযোদ্ধা ভবনটির সার্বিক দায়িত্বে রয়েছেন ইউএনও মহোদয়। যে কারণে পতাকার দ্বায়ভার ইউএনওর উপরই বর্তায় বলে জানান তিনি। এবিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূবর্ণা রানী সাহা জানান, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটিতে পতাকা উত্তোলন না হওয়ার ঘটনাটি দুঃখজনক। দিবসটি যথাযথ মর্যাদায় পালনে ইতিপূর্বেই উপজেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভায় কমিটি গঠন ছাড়াও স্ব স্ব সংগঠনকে দায়িত্বপালনের কথাও বলা হয়েছে। ওই কমিটিতে মুক্তিযোদ্ধাদের সাবেক দুই কমান্ডার হেলাল উদ্দিন সর্দার ও সেকেন্দার আলী অন্তর্ভুক্ত আছেন। পতাকা উত্তোলন তাঁদেরও দেখভাল করা উচিত ছিল।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড