মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ধরলা নদীতে মিলল জুড়ানপুরের অন্তরের লাশ

  • আপলোড তারিখঃ ২১-০২-২০২১ ইং
ধরলা নদীতে মিলল জুড়ানপুরের অন্তরের লাশ
প্রতিবেদক, দামুড়হুদা: কুড়িগ্রাম শহরে ধরলা ব্রিজের নীচ থেকে রাজু হোসেন অন্তর (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশ শনাক্ত করা না গেলেও পরে তাঁর পরিচয় উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া যুবক দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের আশরাফুল হকের বড় ছেলে। এ ঘটনায় কুড়িগ্রাম পুলিশ বিভাগসহ রংপুর পিবিআই’র একটি টিম যৌথভাবে কাজ করছে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানিয়েছেনত, শনিবার সকালে যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ধরলা ব্রিজের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় তার গায়ে জ্যাকেট ও পড়নে জিন্সের প্যান্ট ছিল। কাঁধে কালো রঙের ব্যাগ ঝোলানো অবস্থায় পাওয়া যায়। সুরতহাল শেষে তাঁর বাম হাতে কিছু কাটা দাগ পাওয়া গেছে। পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নির্দেশে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমিন জানান, প্রাথমিক অবস্থায় লাশ শনাক্ত করা না গেলেও পরবর্তীতে যুবকের নাম রাজু হোসেন অন্তর বলে জানা গেছে। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামে। তিনি জুড়ানপুর দারুল উলুম কওমী মাদ্রাসাপাড়ার আশরাফুল হকের বড় ছেলে। তিনি প্রায় দেড় মাস আগে কুড়িগ্রামে আসেন। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় একটি মেয়ের সাথে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। প্রেমঘটিত কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের জন্য কুড়িগ্রাম পুলিশ বিভাগ ও রংপুর থেকে পিবিআই’র ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ একটি টিম যৌথভাবে কাজ করছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স