মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মদ্যপ অবস্থায় তিনজন আটক

  • আপলোড তারিখঃ ২১-০২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় মদ্যপ অবস্থায় তিনজন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের সিগনাল ভেঙে পালানোর সময় মদ্যপ অবস্থায় তিনজনকে আটক করেছ পুলিশ। গতকাল শনিবার বেলা দুইটার দিকে শহীদ হাসান চত্বর এলাকা থেকে তাঁদের আটক করেন ট্রাফিক পুলিশ সদস্যরা। পরে তাঁদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক তিনজন হলেন- পৌর এলাকার সাতগাড়ী গ্রামের মৃত সাঈদ রহমানের ছেলে শরীফুল ইসলাম (২৮), মাঝেরপাড়ার সাইদুল শেখের ছেলে ফরহাদ শেখ (২৩) ও বড় মসজিদ পাড়ার বেলাল উদ্দীনের ছেলে টিপু সুলতান (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, শহীদ হাসান চত্বর এলাকায় চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের সময় তিন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেন এক ট্রাফিক পুলিশ সদস্য। এ সময় ট্রাফিক পুলিশের সংকেত উপেক্ষা করে ওই তিনজন পালাতে গেলে ট্রাফিক পুলিশ সদস্যরা তাঁদের আটক করেন। মাতাল অবস্থায় আটক তিনজন ট্রাফিক পুলিশ সদস্যের ওপর চড়াও হলে সদর থানার পুলিশ এসে তাঁদেরকে থানা হেফাজতে নেয়। পরে সদর থানার পুলিশ আটক তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ওয়াশ করিয়ে থানা হেফাজতে রাখেন। মদ্যপ অবস্থায় ট্রাফিক পুলিশের সাথে অসদাচরণের অভিযোগে তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স