মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জজ আদালতের ড্রাইভার ও সহায়ক কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২১ ইং
চুয়াডাঙ্গা জজ আদালতের ড্রাইভার ও সহায়ক কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের ড্রাইভার ও সহায়ক কর্মচারী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির চেয়ারম্যান এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন। জানা গেছে, আজ ২০ ফেব্রুয়ারি শনিবার চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের ড্রাইভার ও ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সহায়ক কর্মচারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির চেয়ারম্যান এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অনিবার্য কারণবশত এ পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে চুয়াডাঙ্গা জেলা জজ আদালত, চুয়াডাঙ্গা’র ২০/০২/২১ খ্রি. তারিখের ড্রাইভার ও ২৬/০২/২১ খ্রি. তারিখের সহায়ক কর্মচারী নিয়োগ সংক্রান্ত পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। এদিকে, গতকাল শুক্রবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল পেশকার, স্টোর কিপার ও স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পরীক্ষা নেওয়া হয়েছে।


কমেন্ট বক্স