মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার দোস্তে আখভর্তি পাওয়ারট্রলির চাকায় প্রাণ গেল শিশুর

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২১ ইং
চুয়াডাঙ্গার দোস্তে আখভর্তি পাওয়ারট্রলির চাকায় প্রাণ গেল শিশুর
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদরের নেহালপুর দোস্তে আখভর্তি পাওয়ারট্রলির চাকায় পিষ্ট হয়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের বেলেমাঠপাড়ার ওসমান আলীর ছেলে রিজভী। স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের বড় মসজিদপাড়ার মোজাম জোয়ার্দ্দারের ছেলে আ. হাকিম চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের দোস্ত গ্রামের বেলামাঠ হতে পাওয়ারট্রলিযোগে আখ বোঝায় করে রাস্তার পাশে রাখার জন্য পিছাচ্ছিল। এসময় ওসমানের বাড়ির অদূরে তাঁর চার বছরের ছেলে সঙ্গীদের সাথে মাটির রাস্তার ধারে খেলছিল। চালক হাকিমের অসাবধানতায় আখভর্তি পাওয়ারট্রলির পিছনের চাকা রিজভীর গায়ের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয় রিজভী। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু রিজভীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হিজলগাড়ী ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনার শিকার হওয়া পাওয়ারট্রলিটি আটক করে পুলিশ হেফাজতে নেয়। পরে দুর্ঘটনার বিষয়ে উভয়পক্ষের মধ্যে সমাঝোতা হওয়ায় গতকাল আসরের নামাজের পর গ্রামের কবরস্থানে নিহত শিশুর দাফনকার্য সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স