হরিণাকুণ্ডুতে ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড
- আপলোড তারিখঃ
২০-০২-২০২১
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক নার্সকে ইভটিজিংয়ের দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে হরিণাকুণ্ডু উপজেলার চরপাড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা। কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন- হরিণাকুণ্ডু উপজেলার টাকিয়ারপোতা গ্রামের জহির মণ্ডলের ছেলে হজরত (২০) ও দুর্লভপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে হালিম হোসেন (২৩)।
জানা যায়, গতকাল দুপুরে উপজেলার চরপাড়া বাজার এলাকায় এক নার্সকে উত্ত্যাক্ত করার সময় ওই দুই যুবককে এলাকাবাসী ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী ও থানা পুলিশের একটি চৌকশ টিম।
কমেন্ট বক্স