মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০২১ ইং
আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে হাসান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা উপজেলার বন্ডবিলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি রাখে। আহত হাসান আলমডাঙ্গার জোড়গাছা গ্রামের মিনারুল ইসলামের ছেলে। জানা যায়, গতকাল বিকেলে মোটরসাইকেলযোগে হাসান বন্ডবিলে যাচ্ছিলেন। পথের মধ্যে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে বন্ডবিল রেল গেটের অদূরে পৌঁছালে সামনে থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে গুরুতর জখম হন তিনি। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে দ্রুত আলমডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যশোর ট-১১-১২৮৩ নম্বর ট্রাকটি জব্দ করে এবং মোটরসাইকেলটি থানায় নেয়।


কমেন্ট বক্স