মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নাজির হোসেন নামের একজনকে গাঁজাসহ আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় কোরিয়াপাড়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত নাজির হোসেন (৫৬) একই এলাকার মৃত চিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক সাহারা ইয়াছমিন ফোর্স নিয়ে নাজির হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে নাজির হোসেনকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ