মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে একজনের জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২১ ইং
মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে একজনের জেল-জরিমানা
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে সাবদুল নামের এক ব্যক্তিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতের বিচারক কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত সাবদুল মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৮ জুলাই তৎকালীন গাংনী র‌্যাবের এসআই মোহাম্মদ নিরু মিয়ার নেতৃত্বে হরিরামপুর গ্রামে অভিযান চালিয়ে সাবদুলকে আটক করে। এ সময় তাঁর কাছে থাকা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২৫ (বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর ২৯। জি আর কেস নম্বর ৫৩১/১২, এসটিসি নম্বর ১৫০/১২। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৬ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামিপক্ষে খন্দকার আব্দুল মতিন ও মোশারফ হোসেন কৌশলী ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ