মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৫-০২-২০২১ ইং
ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ঝিনাইদহ অফিস: সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বীর প্রতিক খেতাব বাতিলের সিন্ধান্তের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সামনে এ কর্মসূচির আয়োজন করে দলটির জেলা শাখা। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিউর রহমান, সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান ও পৌর বিএনপি আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ইতিহাসের নাম। এই নাম বাতিল বা মুছে ফেলার শক্তি কারো নেই। জিয়া একটি জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছেন। পাক সরকারের সেনা কর্মকর্তা হিসেবে তিনিই একমাত্র বিদ্রোহ ঘোষণা করে রনাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। সেদিন তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ‘আমি মেজর জিয়া বলছি’ স্বাধীনতার ঘোষণা দিয়ে বিচ্ছিন্ন জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা দিয়েছিলেন। বীর প্রতীক খেতাব জিয়াউর রহমানকে মুখ দেখে দেওয়া হয়নি।’ বক্তরা ঢাকায় বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ