মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৪-০২-২০২১ ইং
মেহেরপুর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
প্রতিবেদক, মেহেরপুর: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, আনছারুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এক দল মাফিয়া চক্র লুটের রাজত্ব কায়েম করছে। তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভক্ষণে বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রমাণ করে ভোটারবিহীন সরকার আধিপত্যবাদের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বন্ধক রাখতে চাই।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ