আ.লীগ নেতা মোমিন মাস্টারকে গণধোলাই
- আপলোড তারিখঃ
১৪-০২-২০২১
ইং
অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় নতিপোতা হাইস্কুলের প্রধান শিক্ষক আটক
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মাস্টারকে পরস্ত্রীকে নিয়ে অপ্রীতিকর অবস্থায় আটক করেছেন স্থানীয়রা। পরে তাঁকে গণধোলাই দিয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়। মোমিন মাস্টার নতিপোতা গ্রামের মৃত মজদিল হোসেনের ছেলে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভগিরাতপুর ব্রিজপাড়ার আলিহীমের বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হেমায়েতপুর বেড়বাড়ি গ্রামের কোরবান শেখের মেয়ে ও পটুয়াখালি জেলার বাওফল থানার শীবপুর গ্রামের মাহবুব হাওলাদারের স্ত্রীকে জমি মীমাংশা করে দেওয়ার নাম করে দামুড়হুদা উপজেলার উপজেলার নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন মাস্টার ভগিরাতপুর ব্রিজপাড়ার আলিহীমের বাড়িতে নিয়ে এক ঘরে অবস্থান করছিলেন। জনগণ তাঁদেরকে অপ্রীতিকর অবস্থায় হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, দুই পক্ষই এখানে আছে, তাঁরা মীমাংসা করার চেষ্টা করছে। মামলা প্রক্রিয়ধীন আছে।
কমেন্ট বক্স