মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৫ শ গাঁজাসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ১৩-০২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ৫ শ গাঁজাসহ দুজন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুজনকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের জাফরপুর বন বিভাগের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ি এলাকার মৃত খেদের আলীর ছেলে কাওছার মণ্ডল (৫০) ও হানুরবাড়াদি গ্রামের মুসার ছেলে মঙ্গল মণ্ডল (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম জাফরপুর বন বিভাগের সামনে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ওপর অভিযান পরিচালনা করেন। এসময় কাওছার মণ্ডল ও মঙ্গল মণ্ডলকে ৫ শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে আটক অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ