মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পানি নিষ্কাশনের অরক্ষিত ডোবাই পড়ে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৩-০২-২০২১ ইং
পানি নিষ্কাশনের অরক্ষিত ডোবাই পড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পানি নিষ্কাশনের ডোবাই পড়ে তাজিম হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজিম একই গ্রামের ছাগলাপাড়ার পিয়ার আলীর ছেলে। শিশুর পিতা পিয়ার আলী বলেন, বিকেলে বাড়ির পাশে খেলা খেলছিল তাঁর ছেলে পিয়াস। সন্ধ্যা হয়ে এলেও ছেলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। পরে সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশী মিরাজুল ইসলাম মিল্লাতের বাড়ির পানি নিষ্কাশনের জন্য একটি অরক্ষিত ডোবাই শিশু তাজিনকে দেখতে পায়। পরে ডোবা থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণ করেন। প্রতিবেশী মিরাজুল ইসলাম বলেন, রাতে ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় ডোবার মধ্যে একটি শিশুর মাথা ও চুল দেখতে পেয়ে স্থাানীয়দের খবর দিই। পরে তাঁরা এসে ডোবা থেকে শিশু তাজিনকে উদ্ধার করে শনাক্ত করেন। স্থানীয় ব্যক্তিরা জানায়, ছাগলাপাড়ার মিল্লাতের বাড়ির পাশে পানি নিষ্কাশনের জন্য একটি অরক্ষিত ডোবা তৈরি করেছে। এতে আশেপাশের চলাচলকৃত জনসাধারণের জন্য চরম ঝুকিপূর্ণ। মিল্লাতকে বিষয়টি জানালেও তিনি কর্ণপাত করেননি। এরই মধ্যে একটি শিশুর মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা ঘটে গেল। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, পরিবারের সদস্যরা শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আনে। আমি পরীক্ষা নিরিক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করি। হাসপাতালে নেয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ডোবায় ডুবে একটি শিশুটি শিশুর মৃত্যু হয়েছে। তবে, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় শিশু তাজিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ