মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাঁজা-তাড়িসহ আটক দুই নারীকে জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ১২-০২-২০২১ ইং
গাঁজা-তাড়িসহ আটক দুই নারীকে জেল-জরিমানা
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা পৃথক দুটি স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও তাড়িসহ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী পূর্বপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী মুসলিমা খাতুন (৫০) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিমপাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৪৫)। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপপরিদর্শক সাহারা ইয়াছমিন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার পিরোজখালী গ্রামে মাদকবিরাধী অভিযান চালায়। এসময় ওই এলাকার মুসলিমা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুসলিমা খাতুনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ৫শ টাকা জরিমানা করেন। অপরদিকে, গতকাল বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলাগাছী মুসলিমপাড়ার হাসিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ২০ লিটার তাড়িসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাসিনা বেগমকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ৫শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন পেশকার আব্দুল লতিফ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ