মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে যুবকের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ১২-০২-২০২১ ইং
মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে যুবকের কারাদণ্ড
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে রাজীব শেখ ওরফে সোহেল নামের এক যুবককে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। রাজিব শেখ ওরফে সোহেল মেহেরপুর শহরের শিশু বাগানপাড়ার আজিজুর রহমানের ছেলে। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে রাজিবের বাড়ি থেকে তাকে আটক করে। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শরীয়ত উল্লাহর নেতৃত্বে ইন্সপেক্টর আব্দুল মান্নানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) (গ) ৩৬ (১) সারণীর ২১ ধারায় ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। অপরদিকে, মদ রাখার অভিযোগে লাল মিয়া নামের এক যুবককে ২ বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ