মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলায় ২ হাজার ২৯ জনকে করোনা ভ্যাকসিন প্রদান

  • আপলোড তারিখঃ ১২-০২-২০২১ ইং
মেহেরপুর জেলায় ২ হাজার ২৯ জনকে করোনা ভ্যাকসিন প্রদান
প্রতিবেদক, মেহেরপুর: কোভিট-১৯ করোনাভাইরাস ভ্যাকসিন প্রদানের পঞ্চম দিন পর্যন্ত মেহেরপুর জেলায় ২ হাজার ২৯ জন ভ্যাকসিন গ্রহন করেছেন। গত রোববার সারা দেশের ন্যায় মেহেরপুর জেলাতে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান শুরু হয়। গতকাল বৃহস্পতিবার ভ্যাকসিন প্রদানের পঞ্চম দিনে মেহেরপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৮ শ ৫ জনসহ গত ৫ দিনে মোট ২ হাজার ২৯ জন ভ্যাকসিন গ্রহন করেছেন। এই ৫দিনে ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে মেহেরপুর জেলা প্রশাসক, চিকিৎসক, পুলিশ, সরকারি কর্মকর্তা রয়েছেন। সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, করোনাভাইরাস টিকা গ্রহন করার পর এখন পর্যন্ত পাশর্^ প্রতিক্রিয়ার কোনো খবর পাওয়া যায়নি।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ