মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে তিন ওষুধ ব্যবসায়ীর জরিমানা

  • আপলোড তারিখঃ ১১-০২-২০২১ ইং
গাংনীতে তিন ওষুধ ব্যবসায়ীর জরিমানা
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে তিনটি ওষুধ ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে উপজেলার কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে গাংনী বাজারের সবুজ ফার্মেসীকে ৩ হাজার টাকা, মিঠু ফার্মেসীকে ৩ হাজার টাকা এবং তহুরা ফার্র্মেসীকে ২ হাজার টাকা মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ঔষধ প্রশাসন বিভাগের (চুয়াডাঙ্গা) সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহাবুব, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সহকারী সোহরাব হোসেন, গাংনী বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন সহ গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ