মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বৈধভাবে বিদেশগামীরা সরকারি সহযোগিতা পাবেন

  • আপলোড তারিখঃ ১১-০২-২০২১ ইং
বৈধভাবে বিদেশগামীরা সরকারি সহযোগিতা পাবেন
চুয়াডাঙ্গায় অভিবাসন ও দক্ষতা শীর্ষক সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন নিজস্ব প্রতিবেদক: ‘মুজিববর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার ভিমরুল্লাহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু সেমিনারের মাধ্যমে আলোচনা করলেই চলবে না। সেমিনার করার মূল উদ্দেশ্য হলো সকলকে সচেতন করা। আপনাদের সকলকে সচেতন হয়ে বৈধভাবে মানি রিসিটের মাধ্যেমে বিদেশ যেতে হবে। আপান যদি বৈধভাবে বিদেশ যান আর সেখানে কোনো সমস্যা হলে সরকারিভাবে সার্বিক সহযোগিতা আপনি পাবেন। সভাপতির বক্তব্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মুছাব্বেরুজ্জামান বলেন, আপনাদের মধ্যে অনেকেই আছে যারা বিদেশ থেকে তাদের স্ত্রী কিংবা বাবার কাছে টাকা পাঠান। ফিরে এসে তিনি দেখেন তার কষ্টের অর্জনের সারাজীবনের টাকা তার পরিবারের লোকজন খরচ করে ফেলেছেন। তখন কান্না ছাড়া আর কিছুই করার থাকবে না। বিদেশ যাওয়ার পর সংসার চালানো জন্য নিজের স্ত্রীর কাছে এবং পিতা-মাতার জন্য কিছু টাকা পাঠিয়ে বাকিটা নিজের অ্যাকাউন্টে রেখে দিন। তাহলে বিদেশ থেকে দেশে ফিরে গচ্ছিত ওই টাকা দিয়ে কিছু করতে পারবেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক জাহিদ আল হাসান। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক রেখা হালদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা শিশু পরিবারের উপ-তত্তাবধায়ক রোম্মানা বিলকিস, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজিজুল হক, জীবননগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইমরুল কাদির প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইসলাম উদ্দিন, পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ