মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উন্নয়নের ধারা অব্যহত রাখতে, নৌকা প্রতীকে ভোট দিতে হবে

  • আপলোড তারিখঃ ১১-০২-২০২১ ইং
উন্নয়নের ধারা অব্যহত রাখতে, নৌকা প্রতীকে ভোট দিতে হবে
আলমডাঙ্গা পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগ ও পথসভায় বাবু দিলীপ কুমার আলমডাঙ্গা অফিস: আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা, গণসংযোগ ও পথসভায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, এফবিসিসিআই-এর সহ-সভাপতি, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক ও ডায়ামন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল বুধবার বিকেল চারটার দিকে তিনি আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাসস্টান্ড, চারতলার মোড়, ক্যানালপাড়া, আল তায়েবা মোড়, সাদাব্রীজ মোড়, কাঁচা বাজারসহ বিভিন্ন এলাকায় নৌকা প্রার্থীর পক্ষে গণসংযোগ করেছেন। পরে তিনি বিকেল পাঁচটার আলমডাঙ্গা টকিজ সিনেমা হল সংলগ্ন ক্যানেলপাড়ায় নির্বাচনী পথসভা করেন। এ সময় লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘এটা ভাষা দিবসের মাস। এই মাসে বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন যেসব বীর, আমি সেই সব শহীদসহ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজ বলতে দ্বিধা নেই আমি আপনাদেরই সন্তান। এখানে আমি দীর্ঘবছর টকিজ সিনেমা হল, জনি সিনেমা হল পরিচালনা করেছি। তখন আপনাদের সাথে আমার আত্মর সম্পর্ক ছিল। আমি আপনাদের মনের কথা জানি। তাই আপনাদের সন্তান হিসেবে অধিকার নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গনু ভাইয়ের নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছি। আপনারা জানেন, বর্তমান সরকার যাদের জমি নেই, ঘর নেই তাদের ঘর নির্মাণ করে দিচ্ছে। আপনারা যারা এই ক্যানেলে বসবাস করতেন, তাদের তালিকা করে দেবেন। আমি সরকারের উচ্চপর্যায়ে কথা বলে ঘর নির্মাণ করে দেবার ব্যবস্থা করব। আমি আপনাদের সন্তান হিসেবে আহ্বান করছি, আপনারা আগামী ১৪ তারিখে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আপনারা সকলে নৌকা প্রতীকে ভোট দেবেন। কারণ, জননেত্রী নিশ্চয় ভেবে চিন্তেই গনু ভাইকে মনোনয়ন দিয়েছেন। তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো উন্নয়নের ধারা অব্যহত রাখতে, নৌকা প্রতিকে ভোট দিতে হবে, না হলে উন্নয়ন থেমে যাবে। পথসভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক বলেন, আজ আমরা আপনাদের কাছে বঙ্গবন্ধু কন্যার দেওয়া নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে এসেছি। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী তার পিতার স্বপ্ন বাস্তবায়ন করবেন। আর তাই, আগামী ১৪ তারিখে সকলে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে গনু ভাইকে বিজয়ী করবেন। পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য গবেষনা সম্পাদক কাউছার আহম্মদ বাবলু, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অ্যাড. শফিকুল ইসলাম শফি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ। স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিফাতের উপস্থাপনায় বক্তব্য আরও দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি, চুয়াডাঙ্গা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মফি, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, আবু তাহের, সবুজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য তরিকুল ইসলাম টুকুল, নাজমুল, সাগর, নাইম, শুভ ইমরান, গাজী ইমদাদুুুল হক সজল, হিমু, আনিস, সাইফুুল, তৌফিক, আফ্রিদি, বিপ্লব, আলিফ, আসিফ, নিলয়, রাফি, জর্জ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ