মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেড় কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে দর্শনার ইয়াছিন আটক

  • আপলোড তারিখঃ ১১-০২-২০২১ ইং
দেড় কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে দর্শনার ইয়াছিন আটক
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ র‌্যাবের মাদকবিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল বুধবার বেলা ১টায় চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাজাডাঙ্গা এলাকা থেকে ইয়াছিন (২৫) নামের ওই মাদকব্যবসায়ীকে আটক করে র‌্যাব। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। বেলা দেড়টায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার রামনগর ঘুঘুডাঙ্গা তিনরাস্তার মোড় সিহাব ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী ইয়াছিনকে (২৫) আটক করা হয়। সে ঝাজাডাঙ্গা মাদ্রাসাপাড়ার হুরনবীর ছেলে। আটককৃত আসামীর দখল থেকে দেড় কেজি গাঁজা, একটি মোবাইল সেট এবং দুইটি সীম কার্ড উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ