শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সুন্দরবন এখন দস্যুদের আগ্রাসনের শিকার

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০১৭ ইং
সুন্দরবন এখন দস্যুদের আগ্রাসনের শিকার
সমীকরণ ডেস্ক: সুন্দরবন অঞ্চল এখন দেশি-বিদেশি দস্যুদের লোভী আগ্রাসনের শিকার। বিভিন্ন দেশি-বিদেশি বাণিজ্যিক গোষ্ঠী ও ভূমিদস্যু জমি কিনে জমির দাম বাড়াচ্ছে। এটাকেই বলা হচ্ছে উন্নয়ন। কোটি মানুষের জীবন-জীবিকা ধ্বংস করে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের গল্প শুনিয়ে তাকেই বলা হচ্ছে উন্নয়ন। যা কয়েক কোটি মানুষের জীবন ও সম্পদকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলে, যা দেশকে বিপন্ন করে, তা উন্নয়ন হতে পারে না। গত সোমবার সকালে সিপিবি খুলনা কার্যালয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, খুলনা জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ২০ এপ্রিল বিকেলে শহীদ হাদিস পার্কে সুন্দরবন উপকূলীয় মানুষের মহাসমাবেশ সফলের লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির খুলনা জেলার আহ্বায়ক এস এ রশীদ লিখিত বক্তব্যে বলেন, সব বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে এটা নিশ্চিত হয়েছে যে, রামপাল প্রকল্পসহ সুন্দরবনবিনাশী অপতৎপরতায় পুরো বাংলাদেশই অরক্ষিত হবে, ভয়াবহ মাত্রায় বিপদাপন্ন হবে। তবে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, বরিশালসহ উপকূলীয় জেলাগুলোতে ক্ষতির পরিমাণ হবে সবচেয়ে বেশি। এ ক্ষতি পানি ও বায়ুদূষণের মাধ্যমে, প্রাকৃতিক দুর্যোগ তীব্রতর করার মাধ্যমে দেশের আরও বহু অঞ্চলে আঘাত করবে। তারপরও সরকার ভারতের শাসকগোষ্ঠী ও দেশের লুটেরাদের স্বার্থে এ প্রকল্প নিয়ে অগ্রসর হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত