মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই ফার্মেসিকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই ফার্মেসিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় নীলমণিগঞ্জ বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ওষুধ আইন ১৯৪০ এর ১৮ ও ২৭ ধারায় নীলমণিগঞ্জ বাজার এলাকার মোস্তফা মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং সাহা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করেন। ডিলিং লাইসেন্স না থাকায় সাহা সাইকেলকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৫৩ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব। সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী, অফিস সহায়ক আরমান আলী এবং সদর থানা পুলিশের একটি চৌকস দল।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ