মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৪০ দিনে অনুপ্রবেশের সময় ৮৯ জন আটক

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২১ ইং
৪০ দিনে অনুপ্রবেশের সময় ৮৯ জন আটক
মহেশপুর সীমান্তে বেড়েছে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রবণতা ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার প্রবণা বেড়েই চলেছে। গেল বছর কয়েক শ মানুষকে আটকের পর নতুন বছরেও এই স্রোত কমেনি। চলতি বছরের ৪০ দিনে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৮৯ জনকে আটক করেছে বিজিবি। এ দিকে গতকাল মঙ্গলবার সকালে ভারতে যাওয়ার সময় ৪ জনকে আটক করে বিজিবি। সকালে উপজেলার যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া নামক স্থান থেকে তাঁদের আটক করা হয়। বেলা দুইটার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি। এদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুইজন শিশু রয়েছে। ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সবসময় সতর্ক রয়েছে বিজিবি। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় ৮৯ জনকে এবং সহায়তাকারী ৩ দালালকে আটক করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ