মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাঁজা-ইয়াবাসহ দুই নারী আটক, একজনের জেল

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২১ ইং
গাঁজা-ইয়াবাসহ দুই নারী আটক, একজনের জেল
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবাসহ তাঁদেরকে আটক করেন। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মুক্তিপাড়ার রাজিব আহম্মেদের স্ত্রী আরজি খাতুন (২৩) ও পৌর এলাকার শান্তিপাড়ার কামাল হোসেনের স্ত্রী রুনা খাতুন (৩৫)। এদের মধ্যে আরজি খাতুনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসহ জরিমানা ও রুনা খাতুনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক সাহারা ইয়াছমিন ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বুজরুকগড়গড়ির আরজি খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরজি খাতুনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ২ শ টাকা জরিমানা করেন। অপর দিকে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম শান্তিপাড়ায় অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবাসহ রুনা খাতুনকে আটক করে। আটক রুনা খাতুনকে নিয়মিত মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ