মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান হ-য-ব-র-ল

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান হ-য-ব-র-ল
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান হ-য-ব-র-ল। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে যথারীতি অতিথিরা উপস্থিত হলেও ছিল না সরকারি একটি জাতীয় প্রোগ্রামের মতো উৎসবমুখর আয়োজন। ৪ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে কোভিড-১৯ এর ভ্যাকসিনেশন সঠিকভাবে সম্পাদনের জন্য ভ্যাকসিন প্রদান সংক্রান্ত জেলা কমিটি এবং জেলা পর্যায়ের সকল কর্মকর্তার উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সভায় সিদ্ধান্ত হয় জেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে সিভিল সার্জন অফিসে। অনুষ্ঠানটি উৎমুখর পরিবেশে হওয়ার কথা ছিল। এ সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নির্দিষ্ট করে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানকে আড়ম্বর আয়োজন করার জন্য নির্দেশ দেন। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে সম্পূর্ণই ভিন্ন চিত্র। হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় কয়েকটি মাত্র চেয়ার দিয়ে টেবিলের ওপরে সামান্য কাপড় বিছিয়ে আর খুবই ছোট্ট একটি ব্যানার করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে চেয়ারের এতোটায় সংকীর্ণতা ছিল যে অনেক আমন্ত্রিত অতিথিরায় বসার আসন পাননি। সাংবাদিকসহ উপস্থিত সকলকেই দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান এসে অনুষ্ঠানের হ-য-ব-র-ল অবস্থা দেখে নিজেই বসতে না পেরে চলে যান। প্রথম দিকে হৈ চৈ-এর মধ্যে খালি মুখেই কথা বলেন অতিথিরা। অনুষ্ঠানের মাঝ পথে একটি হ্যান্ড মাইক আনা হয়। সমস্যা হয় টিকা দেওয়ার সময়েও। প্রথম টিকা সিভিল সার্জন ডা. মারুফ হাসান দিলেও সকলের ভিড়ে যেন পুরো পরিবেশই হ-য-ব-র-ল। এদিকে, এই পুরো অনুষ্ঠানটি নিয়ে আলোচনা-সমালোনার শেষ নেই। যেখানে সারা দেশে উৎসবমুখর পরিবেশে টিকা প্রদান অনুষ্ঠানের আয়োজন, সেখানে চুয়াডাঙ্গার এরকম আয়োজন নিয়ে আলোচনা তো থাকবেই। সিভিল সার্জনের এরকম আয়োজনের নিন্দা মানুষের মুখে মুখে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ