মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিদায় নিচ্ছে হাড় কাঁপানো শীত

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২১ ইং
বিদায় নিচ্ছে হাড় কাঁপানো শীত
সমীকরণ প্রতিবেদক: আর মাত্র পাঁচ দিন পরে ১লা ফাল্গুন। হাড় কাঁপানো শীতের পর বসন্তের হালকা হিমেল মিষ্টি বাতাস বইতে শুরু করেছে এরই মধ্যে। যদিও সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কমে যাচ্ছে। শীত বিদায় নিচ্ছে মনে হলেও আরও এক সপ্তাহ পর্যন্ত শীতের এই আমেজ থাকবে। আজ-কালের মধ্যেই তাপমাত্রা কিছুটা কমে আসবে। তবে হাড় কাঁপানো শীত আর আসছে না বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত এক সপ্তাহ শৈত্যপ্রবাহ বয়ে গেছে প্রায় সারা দেশের ওপর দিয়েই। গতকাল তাপমাত্রা বেড়ে একেবারেই চলে গেছে শৈত্যপ্রবাহ এবং আবহাওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী এটাই ছিল এই মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। এ সপ্তাহ শেষেই পুরোপুরি বিদায় নেবে শীত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আর মাত্র দুই দিন পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। অর্থাৎ আর দুই দিন শীতের ছোঁয়া থাকবে। এরপর ক্রমান্বয়ে বাড়তে থাকবে তাপমাত্রা। দেশে আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। মূলত মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা থাকে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি শৈত্যপ্রবাহে থাকে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শৈত্যপ্রবাহ শুরু হলে তাপমাত্রা ৬-এর নিচে নেমে যায়। এদিকে, গত রাতে দেশের দুই-তিন জায়গায় তাপমাত্রা ১০-এর নিচে নামার সম্ভাবনা ছিল। তবে বড় ধরনের আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই দেশে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্র ছিল সিলেটের শ্রীমঙ্গলে ১০ দমশিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, রোববার রাতে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে আজ সোমবার উত্তরাঞ্চলের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এতে ওই এলাকার তাপমাত্রা কিছুটা কমলেও খুব বেশি শীত অনুভূত হবে না। এরপর আবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ