মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুন্সিগঞ্জে সৎ মেয়েকে যৌন হয়রানির অভিযোগে পিতা আটক

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২১ ইং
মুন্সিগঞ্জে সৎ মেয়েকে যৌন হয়রানির অভিযোগে পিতা আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে পিতা বিরুদ্ধে সৎ মেয়েকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পিতা শহিদুল ইসলাম নামের এক অটোচালককে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার গোবিন্দকুণ্ডু উপজেলার রামপুর গ্রামের সলেমান আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৮) ২য় স্ত্রীকে নিয়ে প্রায় ৬-৭ বছর যাবৎ মুন্সিগঞ্জের পানের হাটের নিকটের বস্তিতে বসবাস করে আসছেন। শহিদুল ইসলাম অটোবাইক চালান, আর তাঁর স্ত্রী ভিক্ষুক। তাঁদের ১১ বছরের এক মেয়ে আছে। মেয়েটি আগের স্বামীর। মা ভিক্ষা করতে বের হলে শহিদুল ইসলাম সৎ মেয়েটিকে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখিয়ে দীর্ঘদিন ধরে উত্যাক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। গত বৃহস্পতিবারের সন্ধ্যায় নির্যাতনের শিকার ওই শিশুকন্যা এ কথা এলাকাবাসীকে জানিয়ে দেয়। পরে এলাকাবাসী অভিযুক্ত শহিদুল ইসলামকে ধরে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যাপারে ওই মেয়ের মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা করেছেন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, শহিদুলের নামে শ্লীলতাহানীর অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা রুজু করা হয়েছে। গতকালই তাঁকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ