মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনায় সারা দেশে আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৫

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২১ ইং
করোনায় সারা দেশে আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৫
সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন এবং শনাক্ত হয়েছেন ৪৮৫ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ১৭৫ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৩০ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৩৭২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২৭৩টি। এখন পর্যন্ত ৩৭ লাখ ৮ হাজার ৯০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১১ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৯১৭ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, করোনা শনাক্তের বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৩ দশমিক ১৮ শতাংশ এবং এখন পর্যন্ত মোট ১৪ দশমিক ৪৮ শতাংশ করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৯ দশমিক ৭৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের ৮ জন পুরুষ এবং ৫ জন নারী। দেশে এ পর্যন্ত করোনায় মোট পুরুষ ৬ হাজার ১৯৬ জন এবং নারী মারা গেছেন ১ হাজার ৯৭৯ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ১৩ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ১ জন এবং সিলেটে ১ জন মারা গেছেন। ১৩ জনের সবাই হাসপাতালে মারা যান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ