সমাজে এটি একটি ইতিবাচক বার্তা : এসপি জাহিদ
- আপলোড তারিখঃ
০৫-০২-২০২১
ইং
সদ্য ভূমিষ্ঠ আরও ১৪টি কন্যাশিশুর পরিবার পেল পুলিশের উপহার
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও ১৪টি কন্যাশিশুর পরিবারে উপহার পৌঁছে দিয়েছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। এ নিয়ে চুয়াডাঙ্গায় মোট ৩১৭টি কন্যাশিশুর পরিবারকে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে ১৪ জন মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ কন্ট্রোল রুমে জানান তাঁদের পরিবারে কন্যাসন্তানের জন্ম হয়েছে। কন্ট্রোল রুমে সংবাদ পাওয়ার পরপরই এসপি জাহিদুল ইসলামের নির্দেশে পুলিশের কয়েকজন সদস্য তাঁদের বাড়তে নিউ বর্ন বেবি প্যাকেজ ও ফুলের তোড়া উপহার পৌঁছে দেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘কন্যা সন্তান জন্ম নেওয়ার কারণে বিভিন্ন সংসারে কলোহ সৃষ্টি ও পারিবারিক অসন্তোষ দেখা যায়। এমন সময় কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পুলিশ সদস্যরা তাঁদের বাড়িতে উপহার পৌঁছে দিচ্ছেন। কন্যাসন্তানের ভূমিষ্ঠ হওয়ার পর ওই পরিবার ও সমাজের জন্য এটি একটি ইতিবাচক বার্তা।’
কমেন্ট বক্স