বাড়ছে তাপমাত্রা, কমছে শীত
- আপলোড তারিখঃ
০৫-০২-২০২১
ইং
চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জায়গায় কমে আসছে শীত। সারা দেশের রাতের ও দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে। এই তাপমাত্রা আগামীকাল শনিবার পর্যন্ত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার অধিদপ্তর জানায়, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, কুড়িগ্রাম, রাঙামাটি, শ্রীমঙ্গল, রাজশাহী, দিনাজপুর ও পঞ্চগড় অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। সারা দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আবহাওয়ার অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা নেই।
কমেন্ট বক্স