মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৩২০ লিটার রেক্টিফাইড স্প্রিট-গাঁজাসহ আটক ১

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২১ ইং
৩২০ লিটার রেক্টিফাইড স্প্রিট-গাঁজাসহ আটক ১
আলমডাঙ্গার খুদিয়াখালিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩২০লিটার রেক্টিফাইড স্প্রিট, ২ শ গ্রাম গাঁজাসহ একজন আটক হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালি গ্রামে দীর্ঘদিন যাবত মাদক বিক্রয় করে আসছিলেন মাদক সম্রাজ্ঞী আরতি ও তাঁর মা পূর্ণি রাণী। তাঁদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানাসহ বিভিন্ন থাকায় একাধিক মাদক মামলাও চলমান আছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান অভিযান পরিচালনা করেন। অভিযানে আরতির বাড়ি থেকে ৩২০ লিটার রেক্টিফাইড স্প্রিট, ২ শ গ্রাম গাঁজাসহ আরতির স্বামী সওরবকে আটক করেন তাঁরা। আটককৃত রেক্টিফাইড স্প্রিট ও গাঁজার মূল্য ৩ লাখ ২২ হাজার টাকা। মাদক বিক্রয়ে দায়ে সওরবের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আলমডাঙ্গা থানায় তাঁকে হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ